ঢাকা 6:39 am, Tuesday, 8 September 2026

বরিশাল জেলার সর্বশেষ করোনা আপডেট

জেলা প্রশাসন বরিশাল থেকে প্রাপ্ত ১৯ জুলাই তারিখ পর্যন্ত বরিশাল জেলার করোনা (কোভিড-১৯) সংক্রান্ত তথ্যঃ

১৯ জুলাই তারিখে বরিশাল জেলায় নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ১৮ জন সহ অদ্যাবধি এ জেলায় ২১২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

১৯ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত ৫৭ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১০৬২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

১৯ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। অদ্যাবধি এ জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বানারীপাড়া উপজেলার ০১ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, উজিরপুর উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কাশীপুর এলাকার ০৩ জন, কাউনিয়া এলাকার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন,জেলা পুলিশে ০১ জন, রেঞ্জ পুলিশে কর্মরত ০১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন চিকিৎসক, ০২ জন নার্স ও ০১ জন স্টাফ, সদর জেনারেল হাসপাতালের ০২ জন নার্স, সদর উপজেলাধীন শায়েস্তাবাদ এলাকার ০১ জনসহ মোট ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৯১ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৫৯১ জন, উজিরপুর উপজেলায় ১০৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৭৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৩৫ জন, হিজলা উপজেলায় ৩৫ জন, বানারীপাড়া উপজেলায় ৫১ জন, মুলাদী উপজেলায় ৫০ জন, গৌরনদী উপজেলায় ৫৯ জন, আগৈলঝাড়া উপজেলায় ৩৪ জন করে মোট ২১২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৪ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।

অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০২ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৮ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

শনাক্ত হওয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন চিকিৎসক, ০২ জন নার্স ও ০১ জন স্টাফ, সদর জেনারেল হাসপাতালের ০২ জন নার্সসহ অদ্যাবধি স্বাস্থ্য বিভাগে কর্মরত ২৭৩ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল জেলার সর্বশেষ করোনা আপডেট

আপডেট সময় : 09:17:12 am, Monday, 20 July 2020