ঢাকা 2:52 pm, Saturday, 12 September 2026

১০ টি আশ্রয়ন প্রকল্পে পূর্নবাসিত পরিবার এর মাঝে দেড় হাজার হাঁস-মুরগী বিতরণ

ধানসিঁড়ি নিউজঃ মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে ১০ টি আশ্রয়ন প্রকল্পের পূর্নবাসিত পরিবার এর মাঝে দেড় হাজার হাঁস-মুরগী বিতরণ।

মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে বছরব্যাপী জনকল্যাণমুখী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২১ জুলাই মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে বরিশাল সদর উপজেলার চরকরনজি আশ্রয়ন প্রকল্পে পূর্নবাসিত ৪৮ টি পরিবারের আত্মকর্মসংস্থান ও আয় বর্ধনের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে পরিবারগুলোর মাঝে হাঁস বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ মুনিবুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর, মোঃ মেহেদী হাসান,সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর, চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, সাজ্জাদ পারভেজ প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সহ আরও অনেকে।

পর্যায়ক্রমে বরিশাল জেলার ১০ টি আশ্রয়ন প্রকল্পের পূর্নবাসিত পরিবারসমূহের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫০০ টি হাঁস-মুরগী বিতরণ করা হবে। অন্য আশ্রয়ন প্রকল্পগুলো হচ্ছে বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক, উজিরপুর উপজেলার কুচিয়ার পাড়, আগৈলঝাড়া উপজেলার গোপারসেন, বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি, মুলাদী উপজেলার কাজিরচর, হিজলা উপজেলার টুমচর, গৌরনদী উপজেলার বড় কসবা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমপুর ও নতুনচর আশ্রয়ন প্রকল্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ টি আশ্রয়ন প্রকল্পে পূর্নবাসিত পরিবার এর মাঝে দেড় হাজার হাঁস-মুরগী বিতরণ

আপডেট সময় : 06:34:33 pm, Tuesday, 21 July 2020