ধানসিঁড়ি নিউজ।।বরিশাল নগরীর বিভিন্নস্থানে রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ জেলার বিভিন্ন থানার (২৪) মামলার আসামি ও আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
আটককৃত আন্ত জেলা ডাকাত সদস্যরা হচ্ছেন- বরিশাল জেলার বাকেরগঞ্জের কর্নকাঠী ইউনিয়নের বারেক হাওলাদারের ছেলে ও তিন ডাকাতি মামলার আসামি ফিরোজ হাওলাদার (৩২), জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের ছেলে ১৪টি মামলার আসামি মোঃ লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন হরিপাশা এলাকার সাজাহান মোল্লার ছেলে ৭টি মামলার আসামি লিটন মোল্লা।
গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম -সেবা এর দিক নির্দশনায় রাত আনুমান ০১:৩০ ঘটিকায় সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল এর নেতৃত্বে, ওসি নুরুল ইসলাম পিপিএম পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক, এস আই মামুন, এস আই রুম্মানসহ অভিযান চালিয়ে নগরীর বিএমকলেজ রোডস্থ মধু মিয়ার পুল এলাকাসহ আরও কয়েকটি এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র দা, সহ চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নতুন করে নগরীতে ডাকাতী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানার এস আই রুম্মান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে পৃথক একটি ডাকাতির প্রস্তুতি ও একটি অস্ত্র মামলা দায়ের করেন।
বার্তা কক্ষ 








