ঢাকা 5:51 am, Tuesday, 8 September 2026

এমপি ইসরাফিল আলম’র ইন্তেকাল

ধানসিঁড়ি নিউজ: নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম (এমপি) আর নেই। আজ সোমবার ২৭ জুলাই, সকাল ৬টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নানইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

বেশ কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলপন, এরই মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে ১২ জুলাই তাঁকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর ১৭ জুলাই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন, তাঁর কাশির সঙ্গে রক্ত আসে। সাথে সাথে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেন দেয়া হয়। অবস্থার অবনতি হলে গত ২৫ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর এই অকাল মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি ইসরাফিল আলম’র ইন্তেকাল

আপডেট সময় : 10:35:29 am, Monday, 27 July 2020