ঢাকা 6:17 am, Tuesday, 8 September 2026

ইউএনও মেহেন্দিগঞ্জ পিজুস চন্দ্র দে কতৃক গরুর হাট পরিদর্শন করে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান।

ধানসিঁড়ি নিউজ।। গতকাল (২৭/০৭/২০২০ খ্রি. তারিখ) মেহেন্দিগঞ্জ উপজেলার ২ টি পশুহাট উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে কর্তৃক সরেজমিনে পরিদর্শন করা হয়৷ হাটের সার্বিক ব্যবস্থাপনায় Covid-19 প্রটোকল অনুসরণে অসেচতনতার ছাপ সুস্পষ্ট৷ অতঃপর উপজেলা প্রশাসন, মেহেন্দিগঞ্জ এর পক্ষ হতে হাটে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়৷ এছাড়া উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য বিষয়ক নানাবিধ পরামর্শ প্রদান করা হয়৷

হাটে অহেতুক ভীড় জমাতে আসা ছোট ছোট বাচ্চাদের উপস্থিতমতে তাড়িয়ে দেয়া হয়৷ ইজারাদার ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করা হয়৷ ইজারা বহি নিরীক্ষা করা হয়৷ এসময় বাড়তি ইজারামূল্য গ্রহণের কোন অভিযোগ/প্রমাণ পাওয়া যায়নি৷ তবে করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের ঔদাসিন্য রীতিমতো হতাশাজনক৷

পরিদর্শনকালে উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ সোয়াদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাহাউদ্দিন ঢালী, স্থানীয় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ তাঁরা সকলেই ভবিষ্যতে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএনও মেহেন্দিগঞ্জ পিজুস চন্দ্র দে কতৃক গরুর হাট পরিদর্শন করে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান।

আপডেট সময় : 09:38:29 am, Tuesday, 28 July 2020