ঢাকা 9:46 am, Wednesday, 23 September 2026

বিএমপি’র অভিযানে উদ্ধার হয়েছে নির্যাতিত শিশু আশা

নিজস্ব প্রতিবেদন।। বিএমপি’র অভিযানে নির্যাতিত শিশু আশাকে উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের নির্দেশক্রমে গত ১১ আগষ্ট ২০২০ কোতোয়ালি মডেল থানাধীন ১৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ আলেকান্দা খালেদাবাদ কলোনি এলাকার বুলবুল চৌধুরীর বাসা থেকে নির্যাতিত গৃহপরিচালিকা আশা বিশ্বাস (১৩) কে উদ্ধার করেন কোতয়ালী মডেল থানা বিএমপি ।

জানা যায় যে, ১৬ নং ওয়ার্ডের রিফুজি কলোনী এলাকার বাসিন্দা বুলবুল বিশ্বাস ও বকুল বিশ্বাস কয়েক বছর পূর্বে ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা ডেভিড বিশ্বাস ও মেরী বিশ্বাসের বড় মেয়ে আশা বিশ্বাসকে গৃহকর্মী হিসেবে নিয়ে আসেন।

আশা রুটি বানানোর সময় রুটি পুড়ে গেলে আসামী ভিকটিমকে পোড়া রুটি খেতে দেয়, রুটি খেতে অস্বীকৃতি জানালে আসামী ভিকটিমকে স্টিলের গরম খুন্তি দিয়ে পিঠের পিছনের ডানে এবং বামে ছ্যাঁকা দিয়ে জখম করে।

এছাড়াও উক্ত আসামী ভিকটিমকে প্রায়শই ছোট খাট ভুল করার কারনে মারধর সহ অকথ্য ভাষায় গালাগাল করত।

মেয়েটিকে বিএমপির তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম বরিশালে ভর্তি করা হয়েছে।

মাননীয় বিএমপি কমিশনার দ্রুততম সময়ে পলাতক আসামিকে খুঁজে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন।

উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা বলেন , “নগরীতে কোন শিশু নির্যাতন হবে না, নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ”

নির্যাতনকারী নরপিশাচ পলাতক বুলবুলকে খুঁজছে পুলিশ।

উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএমপি’র অভিযানে উদ্ধার হয়েছে নির্যাতিত শিশু আশা

আপডেট সময় : 07:56:10 pm, Thursday, 13 August 2020