ঢাকা 9:49 pm, Sunday, 6 September 2026

আপিল বিভাগের আদেশ খালেদা জিয়ার আরো চার মামলার স্থগিতাদেশ বহাল

নিউজ ডেস্ক।।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার আরো চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, ‘আদালত ওই চার মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন।’

এর আগে গত ১৭ আগস্ট যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার চারটি মামলার কার্যক্রমও স্থগিত থাকবে বলে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সূত্রঃঃ এনটিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আপিল বিভাগের আদেশ খালেদা জিয়ার আরো চার মামলার স্থগিতাদেশ বহাল

আপডেট সময় : 08:28:48 pm, Sunday, 23 August 2020