ঢাকা 9:10 pm, Sunday, 6 September 2026

ফরিদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত

নিউজ ডেস্ক।। ফরিদপুরের ভাঙ্গার হাওলীকান্দা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে শামিম (২২) ও রাকিব (২০) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার হাওলীকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শামিম ও রহিম ওই গ্রামের গিয়াসউদ্দিন মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী জানায়, শামিম ও রাকিব গ্রামের পাঁশের বিলে মাছ ধরার জাল পাততে যায়। পরে তারা যেয়ে দেখে স্থানীয় আব্দুর ছাত্তারের ছেলে জামাল ও আবজাল নামে দুই ব্যক্তি তাদের জাল বিল থেকে উঠিয়ে ফেলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।

ভাঙ্গা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো: শফিকুর রহমান জানান, পরিবেশ আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্রঃ সময়ের কন্ঠস্বর

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই নিহত

আপডেট সময় : 12:15:46 pm, Monday, 24 August 2020