ঢাকা 9:07 pm, Sunday, 6 September 2026

রংপুরে প্রতি ইউএনও’র নিরাপত্তায় ১০ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক।। রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলার ইউএনও’র নিরাপত্তায় ১০ জন করে আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানান।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের দোতালায় বাথরুম ভেঙ্গে দুই জন দুর্বৃত্ত প্রবেশ করে তাকে হাতুড়ি দিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় ওয়াহিদার সন্তান ও পিতাও আহত হন। ওয়াহিদা খানমের স্বামীও রংপুর পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপরই আশঙ্কাজনক অবস্থায় ইউএনওকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে প্রতি ইউএনও’র নিরাপত্তায় ১০ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত

আপডেট সময় : 06:26:37 am, Friday, 4 September 2020