ঢাকা 2:29 am, Sunday, 8 November 2026

গৌরনদীতে পেঁয়াজের বাজার মনিটরিং এ মোবাইল কোর্ট পরিচালিত

ধানসিঁড়ি নিউজ।। গৌরনদীতে পেঁয়াজের বাজার মনিটরিং এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন। সকাল ১১টার সময়ে তাদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয় উপজেলার বন্দর বাজার ও মাহিলারা বাজারে। এ সময় পাইকারি বিক্রেতার ক্র‍য় এবং বিক্রয় রসিদ পর্যবেক্ষণ করা হয়। পাইকারী ও খুচরা ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের পার্থক্য সন্তোষজনক পাওয়া না যাওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পাইকারী এবং খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয় এবং ক্রয় ও বিক্র‍য় রসিদ সংরক্ষণ করতে বলা হয়। অভিযানে সহায়তা করেন গৌরনদী পুলিশের একটি টিম। সবশেষে জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকার অভিপ্রায় ব্যাক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে পেঁয়াজের বাজার মনিটরিং এ মোবাইল কোর্ট পরিচালিত

আপডেট সময় : 10:49:05 pm, Saturday, 19 September 2020