ধানসিঁড়ি নিউজ।। জন্মদিন পালন,কোন সন্তানের অন্তীম বিদায় ঘন্টায় যেন পরিনত না হয়!গত ২ নভেম্বর’২০২০ কোতোয়ালি মডেল থানাধীন ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে বন্ধুবান্ধবের সাথে মোঃ রিয়াদ হোসেন (১৭) এর জন্মদিন পালন উপলক্ষে ট্রলারযোগে নদীতে অবস্থানকালে,এজাহার নামীয় আসামী রিয়াদ,দীপ ঘোষকে (১৭) নদীতে ফেলে দিলে সে মারা যায়।
নিহত দীপের পরিবার ০৩ নভেম্বর’২০২০ রিয়াদ হোসেন (১৭) সহ অজ্ঞাতনামা ০৫/০৬ জনকে আসামী করে বিএমপি কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বাদীর অভিযোগের ভিত্তিতে এসআই রুম্মান উক্ত মামলা তদন্তে দায়িত্বভার গ্রহণ করেন ।
২৪ নভেম্বর’২০২০ খ্রিঃ রাতে এসআই রুম্মান সহ সঙ্গীয় অফিসারবৃন্দ বর্ণিত এজাহারভুক্ত আসামি মোঃ রিয়াদকে কাউনিয়া থানাধীন,০৪ নং ওয়ার্ড,আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করেন।
আসামী রিয়াদ দীপ’কে পানিতে ফেলে দেয়ার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।
বার্তা কক্ষ 








