ঢাকা 3:44 am, Wednesday, 23 September 2026

কলাপাড়ায় প্রায় সারে ৪ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস। ।

জাকারিয়া ইসলাম।। পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমাণ ঘন ফাঁসের বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলেছে নৌ-বাহিনীর সদস্যরা।

যার স্থানীয় বাজার মূল্য প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। সাগর মোহনাসহ তৎসংলগ্ন এলাকায় প্রায় ৯ ঘণ্টার অভিযান চালিয়ে সাত হাজার পাঁচশত মিটার জাল জব্দ করে তারা। শনিবার দুপুরে জব্দকৃত জাল পায়রা বন্দর সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানের সময় বাংলাদেশ নৌ-বাহিনী জাহাজ তিস্তা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল কাইয়ুম রবিন, অপারেশন অফিসার লেফটেন্যান্ট তারেক আহমেদসহ নৌ-বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌ-বাহিনীর জাহাজ তিস্তা’র লেফটেন্যান্ট শামস জানান, জাল সমুহ স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় প্রায় সারে ৪ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস। ।

আপডেট সময় : 08:54:25 am, Sunday, 17 January 2021