ঢাকা 8:30 pm, Sunday, 6 September 2026

বরিশালে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক।। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নগরীর পলাশপুরের বাসিন্দা নূর আলম হাওলাদারের ছেলে উজ্জল (৪২), রশিদ মোল্লার ছেলে আবুল কালাম ওরফে গাঁজা কালাম (৫৩) ও বৌ বাজার এলাকার আবু জাফরের ছেলে জাকির হোসেন (৪৬)।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছগির হোসেন বলেন, বুধবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউনিয়া থানাধিন লামছড়ি লোহার পোল থেকে হাবিবুর রহমান উজ্জলকে ছয় কেজি গাঁজাসহ আটক করি।

পরে জিজ্ঞাসাবাদে উজ্জ্বল পুলিশ কে জানায় তার সাথে থাকা গাঁজার মালিক পলাশপুর গাঁজা কালামের। উজ্জ্বলের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে পলাশপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজা কালাম ও জাকিরকে আটক করা হয়।

আটককৃত সকলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় কাউনিয়া থানায় তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট সময় : 03:26:28 pm, Thursday, 20 May 2021