ঢাকা 2:43 am, Sunday, 6 September 2026

বরিশাল জেলায় নতুন করে আরো ১১১ জন করোনা রোগী শনাক্ত

বিশেষ প্রতিবেদন।। গতকাল ০১ জুলাই তারিখে বরিশাল জেলায় নতুন করে ১১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। অদ্যাবধি এ জেলায় ৭৯৮৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

০১ জুলাই তারিখে এ জেলায় করোনা আক্রান্ত ৩৫ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ৬৪৮৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

০১ জুলাই এ জেলায় করোনা আক্রান্ত ০১ জন ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অদ্যাবধি এ জেলায় ১২৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৬২ জন, মেহেন্দিগঞ্জ-৫ জন, হিজলা-২ জন, মুলাদি-২৯ জন, বাবুগঞ্জ-২ জন, গৌরনদী-৩ জন, আগৈলঝাড়া-১ জন, উজিরপুর-৬ জন, বানারিপাড়া-১ জনসহ মোট ১১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩০০ জন, সদর উপজেলায় ৬০৫৯ জন, উজিরপুর উপজেলায় ৩১৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২৬৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১৩১ জন, হিজলা উপজেলায় ১০৫ জন, বানারীপাড়া উপজেলায় ১৫৬ জন, মুলাদী উপজেলায় ২১৬ জন, গৌরনদী উপজেলায় ২৫৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ১৮৯ জন করে মোট ৭৯৮৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল জেলায় নতুন করে আরো ১১১ জন করোনা রোগী শনাক্ত

আপডেট সময় : 06:54:18 am, Friday, 2 July 2021