ঢাকা 12:41 am, Tuesday, 22 September 2026

আমরা যেকোনো মূল্যে কঠোর লকডাউন বাস্তবায়ন করবো – র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান

স্টাফ রিপোর্টার ॥ আমরা যে কোন মূল্যে কঠোর লক ডাউন বাস্তবায়ন করবো। আমরা সর্বদা হার্ড লাইনে রয়েছি। এ কথা বলেছেন বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি জামিল হাসান।

র‌্যাবের পক্ষ থেকে আজ সোমবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় এক তল্লাশী চৌকি বসানো হয়। এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান। এ সময় তিনি আরও বলেন, আমরা পাড়া মহল্লায় চিরুনি অভিযান শুরু করবো। সরকার ও দেশের মানুষের কল্যানে কাজ করে যাবো। তবে সরকারের ঘোষিত লক ডাউন বাস্তবায়নে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপশি র‌্যাবও কাজ করবে। এছাড়া যে কোন প্রয়োজনে পাশে থাকবে র‌্যাব-৮। একইসাথে লক ডাউনের সময় কোন অসহায় লোক খাবারের সহযোগীতা চাইলে আমরা তার কাছে খাবার পৌছে দেব।

এসময় বেশ কয়েকটি গাড়ি আটক হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ মিজানুর রহমান ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানী কমান্ডার (সিপিএসসি) মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা যেকোনো মূল্যে কঠোর লকডাউন বাস্তবায়ন করবো – র‌্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান

আপডেট সময় : 05:14:49 pm, Monday, 5 July 2021