ঢাকা 4:33 am, Monday, 21 September 2026

সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান

।। প্রখ্যাত সাংবাদিক আবেদ খান, তার স্ত্রী, তাদের ছেলে, ছেলের স্ত্রী বাড়ির গৃহকর্মীসহ পরিবারের ছয় সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে থেকেই শরীরে কিছু উপসর্গ দেখা দেওয়ায় ২০ জুন (শনিবার) নমুনা পরীক্ষা করতে দিই। পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে জানতে পারলাম আমি করোনা পজিটিভ।

তিনি আরো বলেন, টানা তিন মাস বাসায় ছিলাম। অথচ আমি, আমার স্ত্রীসহ পরিবারের ছয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। ভালো আছি। তবে শরীরে একটু একটু জ্বর আছে। সব নিয়মকানুন মেনেই বাসায় অবস্থান করছি। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক আবেদ খান

আপডেট সময় : 04:43:30 pm, Sunday, 21 June 2020