ঢাকা 2:49 pm, Tuesday, 22 September 2026

‌এ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে

ফাইল ফটো
নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্যে থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।

আজ বুধবার দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সাড়া পাওয়া গেছে। তাঁরা পাঠাতে বলেছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে আজই জানানো হবে। সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে আগামীকাল বৃহস্পতিবার বা শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হতে পারে। তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে কথা বলতে পারছেন।’

সাহারা খাতুন গত ২৬ জুন থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও তিনি কিছু দিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাঁকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিল।

এর আগে মেডিকেল বোর্ড জানিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য সাহারা খতুনকে বিদেশ নেওয়া যেতে পারে। কিন্তু এর মধ্যেই গত ২৬ জুন সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়।

গত ২ জুন সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
সূত্র: এনটিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‌এ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে

আপডেট সময় : 09:39:17 pm, Wednesday, 1 July 2020