ঢাকা 5:36 pm, Monday, 21 September 2026

শ্রীপুরের এসিল্যান্ড করোনায় আক্রান্ত

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ৩০ জুন নমুনা দেই। নমুনা পরীক্ষার পর আমার করোনা শনাক্ত হয়। বিষয়টি আমি ৫ জুলাই সকালে জানতে পারি। বর্তমানে আমি হোম আইসোলেশনে আছি। কিছুদিন আগে প্রচন্ড জ্বর ছিল, এখন কিছুটা কমেছে তবে কাশি রয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফাতেহ্ আকরাম দোলন জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ফারজানা নাসরীন গত ৩০ জুন নমুনা দেন। এছাড়া গত ৫ জুলাই পাওয়া প্রতিবেদনে তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরের এসিল্যান্ড করোনায় আক্রান্ত

আপডেট সময় : 09:16:52 pm, Tuesday, 7 July 2020