ঢাকা 2:36 pm, Tuesday, 22 September 2026

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে কোন সময় সে গ্রেফতার হবে।

রোববার (১২ জুলাই) ঈদুল আযহা উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ এবং শিল্পঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রাসঙ্গিক বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। সাহেদকে খোঁজা হচ্ছে, তাকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাকে গ্রেফতার করা হবে। তার বিদেশ যাওয়ার কোন সুযোগ নেই। যে কোন সময় সাহেদ গ্রেফতার হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদের সকল অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুতই এ বিষয়ে রিপোর্ট দেয়া হবে।

এর আগে, বিভিন্ন ধরনের অনিয়ম-প্রতারণার অভিযোগে সোমবার (৬ জুলাই) রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে হাসপাতাল থেকে আট কর্মকর্তাকে আটক করা হয়। পরদিন এই আটজন ও সাহেদসহ মোট ১৭ জনের নামে মামলা করে র‌্যাব। মামলায় গ্রেফতার সবাইকেই রিমান্ডে নেয়া হয়েছে। সাহেদসহ বাকিদের ধরতে অভিযান চলছে।

এদিকে গত বৃহস্পতিবার সকালে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাহেদের ঘনিষ্ঠ সহযোগী তারিক শিবলীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : 03:22:49 pm, Sunday, 12 July 2020