ঢাকা 6:33 pm, Monday, 21 September 2026

কোটি টাকার জাল নোটসহ আটক ২

নিউজ ডেস্ক: রাজধানীর বড় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এক কোটি টাকার জাল নোট জব্দসহ চক্রের রিফাত ও পলাশ নামে দুই সদস্যকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজধানীর বড় মগবাজারে জাল টাকার কারখানার সন্ধান পায় র‌্যাব। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বড় মগবাজার এলাকায় পরিচালিত অভিযানে জাল নোট ছাড়াও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করেছে ১৮ থেকে ২০ হাজার টাকায়। ঈদুল আজহায়, বিশেষত গবাদি পশুর হাটে, জালনোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল’।

‘এছাড়া ঈদকে সামনে রেখে খুচরা জাল টাকার কারবারিরা সহজেই এসব টাকা বাজারে ছড়াতে পারে, তাই বিক্রিও বেড়েছিল। এজন্য টাকাও ছাপানো হচ্ছিল বেশি। গত সপ্তাহেও চক্রটি ৭০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাও এখন জাল টাকা সহজে বাজারে চালিয়ে দিতে পারছে। এজন্য টাকা তৈরিও বেড়েছে। দিনরাত এখন টাকা ছাপানোর কাজ চলছিল’।

তিনি বলেন, ‘চক্রের নিজস্ব কিছু পাইকারি জাল কারবারি আছে। যারা মাঠ পর্যায়ে সহজেই এসব টাকা বাজারে বিক্রি করতে পারে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন’।
সূত্র:জা/নি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটি টাকার জাল নোটসহ আটক ২

আপডেট সময় : 11:21:39 pm, Monday, 20 July 2020