ঢাকা 9:44 pm, Sunday, 20 September 2026

করোনাভাইরাসে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের মৃত্যু

নিউজ ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২১ জুলাই) মারা গেছেন। সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জ্বর ও শ্বাস কষ্ট দেখা দেয়ায় নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।

নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

লেজিসলেটিভ সচিবের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
সূত্র:UNB

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনাভাইরাসে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের মৃত্যু

আপডেট সময় : 11:35:22 pm, Tuesday, 21 July 2020