করোনা চিকিৎসায় প্লাজমা নিয়ে প্রতারণার ঘটনায় চক্রের আরেক সদস্যকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একটি দল রাজধানীর বাড্ডা এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে হৃদয় আহমেদ নামে এক প্রতারককে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক হৃদয় জানায় ফেসবুকের বিভিন্ন প্লাজমা গ্রুপ থেকে করোনা রোগীর স্বজনদের ফোন নম্বর নিয়ে প্লাজমা সংগ্রহের কথা জানাত সে।
এরপর প্লাজমার বিনিয়মে অগ্রিম টাকা হাতিয়ে নিয়ে পরে ওই মোবাইল নম্বর বক্ল করে রাখতো প্রতারকরা। পুলিশ জানায়, গেল দুই মাসে প্রায় শতাধিক রোগীকে প্লাজমা দেয়ার নামে প্রতারণা করার কথা স্বীকার করেছে প্রতারক হৃদয়।
বার্তা কক্ষ 








