হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ২২ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ দুবাই থেকে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা ৫০ মিনিটে এক গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে দুবাই থেকে আগত বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী মো. আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভিতরে থাকা ২টি মিক্সার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বার্তা কক্ষ 








