ধানসিঁড়ি নিউজ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে ১৫ই আগষ্ট পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ কমিশনার বিএমপি,বরিশাল শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭৫-এর এই কালো দিনে আমরা আমাদের আরাধ্য পুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে বিএমপি কমিশনার সহ উপস্থিত ছিলেন বিএমপি’র শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
বার্তা কক্ষ 








