Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
অবশেষে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলো সরকার
ঢাকা 8:06 am, Saturday, 11 July 2026

অবশেষে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলো সরকার

নিউজ ডেস্ক- কয়েক মাস আমলাতান্ত্রিক জটিলতার পরে অবশেষে কোভিড -১৯ এর জন্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অ্যান্টিজেন ভিত্তিক র‌্যাপিড টেস্টিংয়ের অনুমতি দিয়েছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে এ অনুমতি দেয়ার কথা বলা হয়েছে। তবে আদেশে ১৭ সেপ্টেম্বর তারিখ উল্লেখ রয়েছে।

আদেশে বলা হয়, ‘সারাদেশে অ্যান্টিজেন টেস্টের চাহিদার প্রেক্ষিতে অতি স্বল্প সময়ে কোভিড-১৯ শনাক্তকরণের জন্য মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণপূর্বক দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সকল স্বাস্থ্য ইনস্টিটিউটে এন্টিজেন ভিত্তিক টেস্ট চালুর অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’

আদেশে আরও বলা হয়, ‘তবে শর্ত থাকে যে, যাচাই-বাছাইয়ের নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তরের প্রক্রিয়াধীন কোভিড-১৯ ল্যাব সম্প্রসারণ নীতিমালাটি চূড়ান্ত হলে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

এর আগে গত ৫ জুলাই অ্যান্টিজেন ভিত্তিক র‌্যাপিড টেস্টের অনুমোদন দেয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়াও করোনাভাইরাস সম্পর্কিত জাতীয় পরামর্শক কমিটিও এই অ্যান্টিজেন ভিত্তিক র‌্যাপিড টেস্টের অনুমোদন দেয়ার ব্যাপারে কয়েকবার সুপারিশ জানিয়েছিল।

সূত্রঃ সময়ের কণ্ঠস্বর

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলো সরকার

আপডেট সময় : 07:04:20 pm, Monday, 21 September 2020