মায়ের সামনেই অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।স্থানীয়দের সূত্রে জানা যায় মেহেন্দিগঞ্জ উপজেলা চত্বরের সমীর খান’র দোকানের সামনে বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে চারটার সময়ে মায়ের হাত ধরে রাস্তা পারাপারের সময় পিছন থেকে অটোরিক্সা চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় তিন বছরের শিশু কেয়া মনি।
দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক গাড়ীচালক বেল্লাল সিকদারকে গাড়ীসহ আটক করে থানা পুলিশ।
একটি সুত্র জানায় নিহত শিশু চরএককরিয়া ইউনিয়নের পশ্চিম ইয়ারবেগ এলাকার মাইনুল ইসলাম খান’র শিশু কন্যা। পুলিশ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই ঘটনায় গাড়ীচালককে আটক করা হয়েছে।
তথ্য ও ছবিঃ মোহাম্মদ ইউসুফ আলী সৈকত
বার্তা কক্ষ 








