ধানসিঁড়ি নিউজ।। ফুলবাড়ি থানার অভিযানে চন্দ্রখানা গ্রামের পাঠান টারি গ্রামস্থ আকলিমা বেগম(৪৮) এর বসত বাড়িতে তল্লাশি করিয়া ০৮(আট) বোতল ফেন্সিডিল ও ৩৪(চৌত্রিশ) পিস মাদক ইয়াবা ট্যাবলেট পাইয়া গ্রেফতার করা হয়।তার স্বামী আমিনুল ইসলাম(৫২) ও ছেলে আরিফুল ইসলাম(১৯) পলাতক।
ফুলবাড়ি থানার অপর এক অভিযানে গোপন সুত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোবাইলের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৪৯ (উনপঞ্চাশ) পিস মাদক ইয়াবা ট্যাবলেট বহন করা অবস্থায় আসামি মোঃ মোস্তাফিজুর রহমান(২০) কে রাবাইতারি বটতলা নামক স্থান হইতে ধৃত করা হয়। উভয়ের বিরুদ্ধে মামলা রজ্জু করা হয়।
বার্তা কক্ষ 








