ঢাকা 1:38 pm, Tuesday, 22 September 2026

বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক :: বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোবারেক হোসেন (৭০) নামে সাবেক এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বরিশাল-ঢাকা মহা সড়কের বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ মোবারেক হোসেন উপজেলার মাধবপাশা ইউনিয়নে মধ্য পাংশা এলাকার বাসিন্দা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ মোবারেক হোসেন রহমতপুর বাজার থেকে মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের উদ্দেশ্যে নিজের ব্যবহৃত মোটর সাইকেল নং (বরিশাল-হ-১২-৫৮৮৩) মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ অতিক্রম কালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫’শ গজ দূরত্বে ছিঁটকে যায় । এতে ঘটনাস্থালেই তিনি নিহত হন। সড়কে প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রিদের চরম দূর্ভোগে পরতে হয়।

দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন।

এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান , নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এদিকে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় : 01:39:33 pm, Saturday, 27 February 2021