ঢাকা 9:44 am, Wednesday, 23 September 2026

কাদের মির্জাসহ ৯৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। মামলায় মির্জা কাদেরকে প্রধান আসামি করে ৯৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টায় দ্রুত বিচার আদালতে মামলার আবেদন করেন বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার জানান, মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন গত ৮ মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে।

এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় মামলার বাদী আরজুমান পারভীন কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

এ কারণে মঙ্গলবার সকালে দ্রুত বিচার আদালতে মামলার আবেদন করেন আরজুমান পারভীন। দ্রুত বিচার ট্রাইব্যুানালের বিচারক শোয়েব উদ্দিন খান দুপুরে মামলার আবেদনের শুনানির সময় নির্ধারণ করেছেন।

এর আগে সোমবার (১৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলী আদালতে মির্জা কাদেরকে প্রধান আসামি করে ৯৭ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের স্ত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা পারভীন।

পরে একই দিন বিকেল সাড়ে ৩টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজান শুনানি শেষে বাদীকে আবেদনটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ের করার পরার্মশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাদের মির্জাসহ ৯৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন

আপডেট সময় : 04:07:48 pm, Tuesday, 16 March 2021