Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
প্রথম আলোর জ্যোষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবী জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতারা।
ঢাকা 12:54 am, Thursday, 9 July 2026

প্রথম আলোর জ্যোষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবী জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতারা।

নিউজ ডেস্ক:প্রথম আলোর জ্যোষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবী জানিয়ে সেচ্ছায় আত্মসমর্পণ করতে থানায় হাজির হয়েছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতারা।

স্বেচ্ছায় কারাবরণের আবেদনে উল্লেখ করা হয়েছে, বরিশালে কর্মরত সাংবাদিকরা সরকারের বিভিন্ন দফতর থেকে সংবাদ সংগ্রহের প্রাথমিক পর্যায়ে কৌশলগত কারণে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা অবহিত হন না। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যে কথিত অপরাধে কারাগারে, আমরা মনে করি সেই একই অপরাধে আমরাও অপরাধী।

সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান বলেন, আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা থানায় স্বেচ্ছায় কারাবরণে করতে গিয়েছি। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, তাকে মুক্তি দেওয়া এবং তাকে যারা হয়রানি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার বলেন, রোজিনা ইসলামকে যারা মিথ্যা অভিযোগে হেনস্তা ও মামলা করেছেন, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এসব দুর্নীতিবাজ কর্মকর্তাকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিতে হবে।

তবে কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, বরিশালে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক থানায় এসেছেন এবং লিখিত কিছু কাগজ আমাকে দিয়েছেন। তারা মৌখিকভাবে আমাকে জানিয়েছেন স্বেচ্ছায় কারাবরণ করতে চাচ্ছেন তারা। যেহেতু তাদের বিরুদ্ধে এ ঘটনায় কোনো মামলা নেই, সেহেতু মামলার আসামি ছাড়া আত্মসমর্পণ আইনে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সম্মানিত সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির জন্য তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, এটি তাদের নাগরিক অধিকার। বাকি সিদ্ধান্ত বিজ্ঞ আদালত গ্রহণ করবেন।

স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, সিনিয়র সাংবাদিক শামীম আহম্মেদ, বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের কোষাধ্যক্ষ মারুফ হোসেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কেএম নয়ন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরেফিন তুষার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, মতবাদের খান রুবেল, দৈনিক ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এম কে রানা, নিউজ বাংলা তন্ময় তপু, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি ও শীর্ষ সময়ের বরিশাল করেসপন্ডেন্ট মজিবর রহমান নাহিদ, বাংলাদেশের আলো পত্রিকার বরিশাল প্রতিনিধি এএইচ আর হিরা, তারুণ্যের বার্তা পত্রিকার মেহেদী তামিম, আজকের বরিশালের জুবায়ের ইসলাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম আলোর জ্যোষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবী জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতারা।

আপডেট সময় : 07:18:15 pm, Thursday, 20 May 2021