Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
ইরাক ও কাতারের মার্কিন ঘাটিতে ইরানের হামলা
ঢাকা 9:24 pm, Sunday, 17 May 2026

ইরাক ও কাতারের মার্কিন ঘাটিতে ইরানের হামলা

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। ওই বিমান ঘাঁটিতে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। পাশাপাশি, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। তেহরানের তাসনিম নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

কাতারের রাজধানী দোহা থেকে অদূরে আল-উদেইদ এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিটি অবস্থিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র অনুযায়ী ঘাঁটি থেকে অনেক যুদ্ধবিমান আগেই সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, আজ (সোমবার) দুপুর থেকেই কাতারের অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে হামলার একটি ‘বিশ্বাসযোগ্য হুমকি’ রয়েছে।

এদিকে, কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ইরাক ও কাতারের মার্কিন ঘাটিতে ইরানের হামলা

আপডেট সময় : 06:08:24 pm, Monday, 23 June 2025