Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
নিউইয়র্কে ‘হামলার চেষ্টা’, বাংলাদেশি এক তরুণ গ্রেপ্তার
ঢাকা 2:06 pm, Tuesday, 14 July 2026

নিউইয়র্কে ‘হামলার চেষ্টা’, বাংলাদেশি এক তরুণ গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাত গ্রেনেড ছোড়ার ভয় দেখানোর অভিযোগে বাংলাদেশি এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার ওই তরুণকে শুক্রবার আদালতে পাঠানো হয় বলে দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রেপ্তারকৃত তরুণের নাম আশিকুল আলম (২২)। পুলিশ বলছে, সে যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ডধারী। আশিকুল জ্যাকসন হাইটসে থাকে। আদালতে নেওয়ার পর সেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। অনেক দিন ধরেই আশিকুলের ওপর নজর রাখা হচ্ছিল। ওই তরুণ ছদ্মবেশী এজেন্টদের কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা করছিল।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আশিকুলকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও নিউইয়র্ক পুলিশ যৌথভাবে গ্রেপ্তার করে। তবে এফবিআই এ ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ। এমনকি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের ব্রুকলিন কার্যালয়ের মুখপাত্রও এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
সাম্প্রতিক বছরগুলোতে ম্যানহাটনে অবস্থিত এই টাইমস স্কয়ারে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০১৭ সালে সেখানে পাইপ বোমা হামলা হয়। বিস্ফোরণে হামলাকারী আকায়েদ উল্লাহ গুরুতর আহত হয়েছিল, পুলিশ যাকে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক বলে দাবি করে। ওই বছরের মে মাসে টাইমস স্কয়ারে এক ব্যক্তি গাড়ি তুলে দেয়। এতে ১৮ বছরের এক তরুণী নিহত ও অন্তত ২০ জন আহত হন। এর আগে ২০১০ সালে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ প্রতিরোধ করে আইন শৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় ফয়সাল শেহজাদ নামের এক ব্যক্তিকে কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে ‘হামলার চেষ্টা’, বাংলাদেশি এক তরুণ গ্রেপ্তার

আপডেট সময় : 10:03:53 am, Saturday, 8 June 2019