Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
নুসরাত হত্যাকাণ্ড: সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা
ঢাকা 12:39 am, Saturday, 25 July 2026

নুসরাত হত্যাকাণ্ড: সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা

ঢাকা, ১৫ এপ্রিল- ডিজিটাল নিরাপত্তা আইনে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন এ মামলা দায়ের করেন।

যৌন নিপীড়কদের আগুনে নিহত ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ‘স্টেটমেন্টের’ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এ মামলা করা হয়।

মামলার বিবরণ অনুসারে, যৌন হয়রানির অভিযোগে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলার পরে গত ২৭ এপ্রিল নুসরাতকে থানায় ডাকেন ‍তৎকালীন ওসি মোয়াজ্জেম।

থানায় জিজ্ঞাসাবাদের সময় ঘটনা নিয়ে (যৌন হয়রানি) নুসরাতকে আপত্তিকর ও অসহনীয় প্রশ্ন করেন। যা পরবর্তীতে ওসি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এর আগে যথাযথ সহায়তা পাননি বলে নুসরাতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ১০ এপ্রিল ওসি মোয়াজ্জেমকে প্রত্যাহার করে নেয়া হয়।

প্রসঙ্গত, অধ্যক্ষের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী দুর্বৃত্তরা।

শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নুসরাত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ণ ইউনিটে মারা যান।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যাকাণ্ড: সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা

আপডেট সময় : 04:22:27 pm, Monday, 15 April 2019