Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
প্রথম গুজব দুবাই থেকে, সরকারবিরোধী সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
ঢাকা 5:21 am, Monday, 22 June 2026

প্রথম গুজব দুবাই থেকে, সরকারবিরোধী সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

অনলাইন নিউজ ডেস্ক: পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানোর ঘটনায় সরকারবিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিদের লিংক পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এ সংক্রান্ত প্রথম পোস্টটি করা হয় দুবাই থেকে। দুবাইয়ের এক ব্যক্তি এই পোস্টটি করেন। গুজব ও গণপিটুনির ঘটনায় ৩১টি মামলায় এ পর্যন্ত ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনসহ নানা উপায় অবলম্বন করে ব্যর্থ হয়ে এখন গুজব ছড়াচ্ছে। তারা দেশের বাইরে থেকেও গুজব ছড়ানোর চেষ্টা করছে। গুজবের ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের কয়েকজনের সরকারবিরোধী রাজনীতিক দলের লিংক পেয়েছি। জড়িতদের প্রোফাইল তৈরির কাজ চলছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মাথাকাটার গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি ওয়েব পোর্টাল বন্ধ করা হয়েছে। এই সমস্ত ফেসবুক ও ইউটিউব লিংকের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল। যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে কেউই ছেলেধরা ছিল না।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম গুজব দুবাই থেকে, সরকারবিরোধী সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

আপডেট সময় : 12:51:37 pm, Wednesday, 24 July 2019