Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর জানাজার নামাজে মানুষের ঢল
ঢাকা 2:36 am, Monday, 13 July 2026

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর জানাজার নামাজে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদকঃ সাকুরা পরিবহনের চাপায় নিহত দুই বন্ধুর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার পূর্ব দেহেরগতি আলহেরা নূরানী মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে তাদের দুজনের জানাযার নামাজ একসাথে অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন, উপজেলা বিএনপি’র সভাপতি ইসরাত হোসেন কচি, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক পিন্টু বেপারী, জাতীয় পার্টির নেতা গোলাম কিবরিয়া তালুকদার, দেহেরগতি আ’লীগ সম্পাদক কাজী জসিম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাযার নামাজে অংশ নেয়।

উল্লেখ্য, গত বুধবার (৩১ জুলাই) বিকেল ৫টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি এলাকায় সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেল চালক মুরাদ(২৮) ও আরোহী সূরুজ(৩২) নামের দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় পরিবহনে থাকা যাত্রীদের মধ্যে অন্তত আরো ১০জন আহত হয়। বরিশাল থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৩) সাকুরা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু পরিবহনের তলায় পিষ্ট হয়, ঘটনা স্থলেই সুরুজ নিহত হয়, অপর বন্ধু মুরাদকে গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত সূরুজ দেহেরগতি ইউনিয়নের আঃ সালাম হাওলাদার’র ছেলে এবং মুরাদ একই এলাকার আলম মিয়ার ছেলে। তারা দু’জনেই দুবাই প্রবাসী। গত পরশু মুরাদ নতুন মোটরসাইকেল কিনে বন্ধু সূরুজকে নিয়ে ঘুরতে বের হয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর জানাজার নামাজে মানুষের ঢল

আপডেট সময় : 08:09:42 pm, Friday, 2 August 2019