ঢাকা 8:13 am, Thursday, 17 September 2026

ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে: মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে। ধর্ম নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না।

মঙ্গলবার বালুরঘাট আসনের প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে পশ্চিমবঙ্গের ইটাহারে এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘দেশকে রক্ষা করতে গেলে দিল্লির সরকার বদলে দিন। তৃণমূলকে ভোট দিন। কারণ বিজেপি বলছে, তারা বাংলাতেও নাগরিকত্ব বিল করবে। এটা কী জানেন? পাঁচ বছরের জন্য আপনাকে বিদেশী করে দেবে৷ তারপর কী গ্যারান্টি আছে যে আপনি নাগরিকত্ব ফিরে পাবেন। ’

মমতা বলেন, ‘তারা দাবি করছে, এনআরসি করবে। আমি তাদেরকে বলছি আগে এন টা ছুঁয়ে দেখ, তারপর আরসি করবে। ’ জনসভায় মমতা তৃণমূল সরকারের কাজের খতিয়ান ও উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন।

মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্টভাষায় বলেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে।

ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না। হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম থাকবে, তবেই তো দেশ। নিজের জীবন বাজি রাখতে রাজি, কিন্তু ভাগাভাগি চলবে না। কারণ বাংলার সংস্কৃতি এটা নয়।
দলিত, কৃষকসহ সবার ওপর বিজেপি অত্যাচার করছে উল্লেখ করে মমমতা বলেন, এই সরকারের আর প্রয়োজন নেই। ২০১৯ সালেই ফিনিশ হবে বিজেপি

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে: মমতা ব্যানার্জি

আপডেট সময় : 01:30:13 am, Wednesday, 17 April 2019