ঢাকা 6:32 am, Monday, 21 September 2026

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কেটে ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু

নওগাঁয় বন্ধুর সঙ্গে ঘুরতে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় সানজিদ (১২) নামে এক কিশোর নিহত হয়েছেন। অপর এক বন্ধু ফারজিন (২৫) গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকেলে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজিদ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া দমদমা গ্রামের আব্দুল মতিনের ছেলে। আহত ফারজিনের বাড়ি নাটোর ফজলুর রহমানের ছেলে।

কিশোর সানজিদ ও তার বন্ধু ফারজিন বিকেলে ঘুরতে বের হয়। এক পর্যায়ে তারা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে সানজিদ সেলফি তুলতে গেলে পেছন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এসময় পথচারীরা সানজিদ ও ফারজিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে সানজিদ মারা যায় এবং ফারজিনকে হাসপাতালে ভর্তি করে।

আত্রাই থানার ওসি মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেলফি তোলার সময় এ দুর্ঘটনা ঘটে এবং সানজিদ নিহত হয় ও ফারজিন গুরুতর আহত হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেলফি তুলতে গিয়ে ট্রেনে কেটে ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময় : 04:46:36 pm, Sunday, 7 April 2019