ঢাকা 6:36 am, Tuesday, 8 September 2026

বরিশালের ভালো মন্দ ফেসবুক গ্রুপের সৌজন্যে শিক্ষা উপকরণ বিতরণ

ছবিঃ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

ফেসবুক গ্রুপ থেকেও মানুষের জন্য সমাজের জন্য কিছু করা সম্ভব তার আরও একটি চাক্ষুস উদাহরণ “বরিশালের ভালো মন্দ ফেসবুক গ্রুপ”। “ভালোকে ভালো বলি, মন্দকে ভালো করি” স্লোগান বুকে লালন করে প্রতিনিয়ত এই গ্রুপটি সমাজের জন্য একটির পর একটি ভালো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বরিশালের লাকুটিয়া গ্রামের পি. আর. সি. ইনস্টিটিউশন এর মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজ বেলা ১১ টার সময় স্কুল ভবনে বিভিন্ন শ্রেণীর ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরনের মধ্য দিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, গ্রুপের উপদেষ্টা, এডমিন প্যানেলের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের ভালো মন্দ ফেসবুক গ্রুপের সৌজন্যে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : 09:07:58 pm, Thursday, 11 April 2019