Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা 10:58 pm, Friday, 24 July 2026

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৮ মে বেলা ৩টা থেকে এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে ১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন করা যাবে। আগামী ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। আর ২২ জুন পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন প্রার্থীরা। ১৬তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।
প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস ৪০ বলে গণ্য হবে। পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। প্রতি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।
এর আগে গত ১৯ মে ১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জনের মধ্যে ৮০ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ। মোট পরীক্ষার্থীর প্রায় ৮০ শতাংশ ফেল করেছেন।
প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২–এর ৪ হাজার ১২৯ এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। গত বছরের ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৬ ও ২৭ জুলাই দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
গত বছরের ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : 07:32:24 pm, Thursday, 23 May 2019