Notice: Trying to access array offset on value of type bool in /home/dnews/public_html/wp-content/plugins/wpecounterx/includes/class-views.php on line 68
ঈদ-উল-আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঢাকা 5:32 am, Wednesday, 22 July 2026

ঈদ-উল-আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইন নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে বৃষ্টির মধ্যে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো।

আগামী মাসের (আগস্ট) ১১ বা ১২ তারিখ সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকে আজ সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে।

তিনি আরও জানান, খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের বাসের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও অগ্রীম টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জানান, বরাবরের মতো এবারও সরকারে ধার্য দামেই টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেজন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঈদুল আজহাকে কেন্দ্র করে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে চলতি মাসের ২৯ তারিখে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে পাঁচটি স্থান থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ-উল-আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : 10:08:42 am, Friday, 26 July 2019