ঢাকা 1:42 pm, Wednesday, 11 March 2026

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

অনলাইন নিউজ ডেস্ক: ২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কেম এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৭ আগস্ট (মঙ্গলবার) এবং আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)। প্রবেশপত্র বিতরণ করা হবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট আসন সংখ্যা চার হাজার ৬৮টি। লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বর- জীববিজ্ঞান -৩০, রসায়ন -২৫, পদার্থ -২০, ইংরেজি -১৫, সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ -১০।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর

আপডেট সময় : 01:18:28 am, Tuesday, 20 August 2019