ঢাকা 1:12 am, Wednesday, 11 March 2026

বরিশালে প্রতিবছরের মতো এবারো সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত

শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো অনুষ্ঠিত হলো বরিশালে সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল। গোটা বাংলাদেশে রয়েছে অসাম্প্রদায়িকতা নজীর বিহীন উদাহরণ। বিশেষ করে বরিশালে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন। আজ ৪ অক্টোবর শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল। সম্প্রীতি সমাবেশের আয়োজন করে পূজোর ভ্যান সামাজিক সংগঠন। অনুষ্ঠানের উদ্বোধণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সংগঠনে সভাপতিত্ব করেন সভাপতি পূজোর ভ্যান সামাজিক সংগঠন ভানু লাল দে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ আলোচক মুফতি মাওলানা ডাঃ এম এ ছালাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম, স্বামী বিজিতাত্মানন্দ মাহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বরিশাল, রেভ আলবার্ট হালদার, পুরোহিত সেন্ট পিটার্স চার্চ বরিশাল। ভিন্ন মাত্রার অনুষ্ঠানটিতে আলোচনা করেন, সংস্কৃতিজন এস এম ইকবাল, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, ধর্মরক্ষ্মিনী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপুসহ অন্যান্যরা। সম্প্রীতি সমাবেশের আলোচনা শেষে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। এসময় নগরীতে আলোর মিছিল বের করা হয়। এতে মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক ছাড়াও বরিশালের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে প্রতিবছরের মতো এবারো সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : 08:26:16 pm, Friday, 4 October 2019