অনলাইন নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি), একাত্তরের রণাঙ্গনের দেশমাতৃকার লড়াকু সৈনিক মঈন উদ্দীন খান বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ তথ্য নিশ্চিত করে তাঁর ভাই মনির উদ্দীন খান বলেন, গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের মরদেহ দ্রুত বাংলাদেশে আনা হবে বলে জানান তিনি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল বোয়ালখালী উপজেলা জাসদের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-৮ আসনে তিন বার নির্বাচিত সংসদ সদস্য।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- না ফেরার দেশে চলে গেলেন এমপি মঈন উদ্দীন খান বাদল
না ফেরার দেশে চলে গেলেন এমপি মঈন উদ্দীন খান বাদল
-
বার্তা কক্ষ - আপডেট সময় : 10:58:55 am, Thursday, 7 November 2019
- 376 বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ










