ঢাকা 1:29 am, Wednesday, 11 March 2026

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে পেঁয়াজের নতুন চালান। পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল।
রবিবার বিকালে ৩টি ট্রাকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। দুটি কনসারমেন্টে এই পেঁয়াজ আমদানি হয়। যার আমদানিকারক প্রতিষ্ঠান হলো খুলনার হামিদ এন্টার প্রাইজ ও মাহি অ্যান্ড মাহিবি এন্টারপ্রাইজ।
এর মধ্যে হামিদ এন্টারপ্রাইজ ৬৩ মেট্রিক টন এবং মাহি অ্যান্ড মাহিবি এন্টারপ্রাইজ ২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে ৩০৫ ডলারে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কোয়ারেন্টাইনের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার ভারত থেকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়করণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে আরও ৫৩ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

আপডেট সময় : 01:02:14 am, Monday, 16 March 2020