ঢাকা 6:26 pm, Tuesday, 10 March 2026

বরিশাল মহানগরীতে ১৪ জন সহ বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৭জন

ধানসিঁড়ি নিউজ// গত ২৪ ঘন্টায় আরো এক জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের একজন হলেন বরিশাল মহানগরীর বগুড়া রোডের বাসিন্দা নারী বয়স (৩০)।

আজ ২৭ এপ্রিল সোমবার ঢাকা জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) মাইক্রোবায়লোজি আরটি-পিসিআর ল্যাবে একজনের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই একজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চালানো হচ্ছে। পাশাপাশি তার অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জ ১০জন, বরিশাল মহানগরী ১৪জন, মুলাদী ১জন, হিজলা ৩জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ১জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল মহানগরীতে ১৪ জন সহ বরিশালে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৭জন

আপডেট সময় : 09:58:06 pm, Monday, 27 April 2020