নিুজ ডেস্ক: সংলগ্ন বলেশ্বর নদীর মধ্যবর্তী মাঝেরচরে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ২রাউন্ড গুলি, ১টি রামদা ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
গতকাল বুধবার (১৭ জুন) রাত ৮ টার দিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, বলেশ্বন নদের মাঝের চরে অস্ত্র তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই চরে গিয়ে আস্তানায় ৫ টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১টি রামদা ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বার্তা কক্ষ 









