ঢাকা 9:28 pm, Monday, 21 September 2026

বিএমপি‘র করোনা বিজয়ী পুলিশ সদস্যদের কাজে যোগদান

ধানসিঁড়ি নিউজ।। মূল্যবোধ সম্পন্ন মানবিক পুলিশ, জনগণের পুলিশ নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, এই মহা দুর্যোগে আমরা সেই পুলিশ হিসেবে নিজেকে তুলে ধরেছি; দুর্যোগ চলে গেলেও তা ধরে রাখতে হবে -বিএমপি কমিশনার ।

COVID-19 আক্রান্ত থেকে সম্পূর্ণ সুস্থ্য হয়ে কর্মস্থলে ফেরা ০২ জন এসআই নিরস্ত্র,b০৪ জন এসআই সশস্ত্র, ০১ জন টি এসআই, ০৬ জন নায়েক ও ১৬ জন কনস্টেবল সহমোট ৩৪ জন করোনা জয়ী যোদ্ধাদের আইসোলেশন শেষে বরণ করে নিতে অদ্য ২৪/৬/২০২০ খ্রিঃ বুধবার সকাল এগারো ঘটিকায় পুলিশ লাইন্স বরিশালে মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে করোনা বিজয়ী পুলিশ সদস্যদের কাজে যোগদান উপলক্ষে আয়োজিত বরণ অনুষ্ঠোনে বিএমপি কমিশনার করোনা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন ।

তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন, জননিরাপত্তা ছাড়াও অসহায়দের খাদ্যসহায়তা ,লকডাউন এলাকায় পাহাড়া, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারি, রোগীকে হাসপাতালে আনা, মৃতদের গোসল, দাফন ও সৎকারে গিয়ে আমরা সংক্রমিত হয়েছি। তবে এ মহামারীতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যে মানবিক ভাবমর্যাদা তথা আস্থা তৈরি হয়েছে, তা থেকে পিছিয়ে যাওয়ার সময় নেই।

মাননীয় বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, “পুরনো কোন বদনাম যেন আর ঘাড়ে না আসে, জনগণের সাথে কোন প্রকার অসৌজন্য আচরণ করা যাবেনা, পুলিশের প্রতি জনগণের অস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে হবে” ।

তিনি আরও বলেন, “মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌছে দেয়ায় পুলিশের যে Human Face তৈরি হয়েছে সেই গ্রহণযোগ্য পুলিশিং ধরে মাঠে কাজ করতে হবে,নিষ্ঠার সাথে জনগণের পাশে থাকতে হবে”।

এসময়ে তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা সম্মুখ যোদ্ধাদের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করে সম্মানিত নগরবাসী তথা দেশবাসীর প্রতি দোয়া কামনা করেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএমপি‘র করোনা বিজয়ী পুলিশ সদস্যদের কাজে যোগদান

আপডেট সময় : 06:29:41 pm, Wednesday, 24 June 2020