ঢাকা 1:41 am, Wednesday, 23 September 2026

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী’র ইন্তেকাল

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার (২৯ জুন) সকাল আটটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে এলেও লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান্দ বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান্দ বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

লায়লা আরজুমান্দ বানু দুই মেয়ে, এক ছেলে এবং ছয়জন নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আসর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে লায়লা আরজুমান্দ বানুর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল ও বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহূমার রূহের মাগফিরাত কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী’র ইন্তেকাল

আপডেট সময় : 09:54:26 am, Monday, 29 June 2020