গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ২২৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৬২ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৬৪০৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৪৮৮টি। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৯৪৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৮৪৪৩ জন।
১০ জুলাই, শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বার্তা কক্ষ 








