ঢাকা 3:44 am, Wednesday, 23 September 2026

ঈদ-উল-আজহার ছুটি ৩ দিন, সরকারি চাকুরেদের থাকতে হবে কর্মস্থলে

নিউজ ডেস্ক: এবারে ঈদ-উল-আজহার ছুটি তিন দিনই থাকছে, এর অতিরিক্ত কোনো ছুটি থাকছে না।

পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবার ঈদুল আজহার ছুটি থাকবে তিন দিন। তবে সরকারি কার্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব একথা বলেন।

মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হন।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষ এবার আগামী ৩১ জুলাই অথবা ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেই হিসেবে ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্রবার, শনিবার, রবিবার) সাধারণ ছুটি থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ-উল-আজহার ছুটি ৩ দিন, সরকারি চাকুরেদের থাকতে হবে কর্মস্থলে

আপডেট সময় : 03:17:08 pm, Monday, 13 July 2020